জাওয়ালা ভাড়া মনিটর — ব্যবহার-নির্দেশিকা
বাসা, ফ্ল্যাট, অফিস, গাড়ি — যা ভাড়া দেন, পুরো হিসাব এই গাইডে ধাপে ধাপে। নিচের ধাপগুলো পড়ে পড়ে টিক দিতে থাকুন — শেষ হলে আপনি ওস্তাদ!
মালিকের দেওয়া পিনটা হাতে রেখে নিবন্ধন করুন (নাম, ইমেইল, ফোন)। ভেরিফিকেশন চালু থাকলে ইমেইল যাচাই করুন।
"আমার চুক্তি" → মালিকের দেওয়া ৮-অঙ্কের পিন দিন। চুক্তিনামা দেখতে পাবেন, আর সম্মতি দিলে ডকুমেন্টে আপনার নাম-তারিখ সিল হবে — মালিক বুঝবেন আপনি সব দেখে সন্তুষ্ট।
🔔 বেল থেকে নোটিফিকেশন দেখুন (নতুন মাস, রিমাইন্ডার ইত্যাদি)। চুক্তি শেষ করতে চাইলে "শেষ করতে চাই" — মালিক নিশ্চিত করলেই উভয়-সম্মতিতে শেষ হবে; কারণটাও রেকর্ডে থাকবে। আপনার তথ্য ভুল লাগলে অ্যাডমিনকে সংশোধনের অনুরোধ জানান।
মূল-নেভ থেকে "প্রবেশ" → নিবন্ধন-ট্যাব। নাম, ইমেইল, মোবাইল আর পাসওয়ার্ড (৬–৩২ অক্ষর) দিন। অ্যাডমি ইমেইল-ভেরিফিকেশন চালু করলে ইমেইলে লিঙ্ক আসবে — ক্লিক করলেই অ্যাকাউন্ট সক্রিয়। এক অ্যাকাউন্টে মালিক আর ভাড়াটিয়া — দুই ভূমিকাই চলে।
নেভ থেকে "প্রোপার্টি" → নতুন প্রোপার্টি। নাম দিন, ধরন বাছুন (বাসা/ফ্ল্যাট/অ্যাপার্টমেন্ট/অফিস/দোকান/গাড়ি — অ্যাডমি-সেট)। ধরন বাছলে প্রয়োজনীয় তথ্য-ফিল্ড আর ডকুমেন্ট-আপলোড চলে আসবে — বাধ্যতামূলকগুলোর পাশে * আছে। জমা দিলে অবস্থা থাকবে "অপেক্ষমাণ"।
অ্যাডমি তথ্য ও ডকুমেন্ট দেখে অনুমোদন দেন — তখন আপনি নোটিফিকেশন পান (ঘণ্টার বেলের আইকন)। বাতিল হলে কারণসহ দেখাবে — ঠিক করে আবার জমা দিন। অনুমোদিত হলেই ভাড়াটিয়া যোগ করা যায়।
"ভাড়াটিয়া" → নতুন ভাড়াটিয়া। প্রোপার্টি বাছুন, ভাড়াটিয়ার নাম/মোবাইল/ঠিকানা/NID দিন (যত জানেন), তারপর চুক্তির শর্ত: ভাড়া, চক্র (মাসিক/বার্ষিক/এককালীন), শুরুর তারিখ, মেয়াদ, জামানত, শর্ত-টেক্সট। সেভ করলেই **ইউনিক ৮-অঙ্কের পিন** (যেমন 123-45-678) তৈরি — এটা ভাড়াটিয়াকে দিন।
ভাড়াটিয়া নিজের অ্যাকাউন্টে লগইন করে "আমার চুক্তি" → পিন দিলে চুক্তিনামা তার আইডির সাথে যুক্ত হবে ও সম্মতি-তারিখ সিল হবে; মালিক সাথে সাথে নোটিফিকেশন পাবেন। এরপর পিন আর লাগে না। চুক্তিনামা প্রিন্ট/PDF করা যায় (দুই পক্ষই পারেন)।
"লেজার" → ভাড়াটিয়া বাছুন — চুক্তি অনুযায়ী মাসগুলো অটো তৈরি (শুরুর মাস থেকে)। কেউ ভাড়া দিলে "পরিশোধ" → মাধ্যম/রসিদ-নং লিখে নিশ্চিত করুন — সেই মাস ✅ হয়ে যাবে। আগের মাসের বকেয়াও (ব্যাকডেট) স্বাভাবিকভাবে নথিভুক্ত হয়। ভুল এন্ট্রি? "void" করুন — ওই মাসের নতুন due তৈরি হবে; পুরনোটা ইতিহাসে থেকে যায়।
লেজার → বকেয়া-ট্যাব: কে কত মাসের কত বাকি — এক নজরে, মোটসহ। পাশে "SMS-কপি" বাটন — বাংলা রিমাইন্ডার-টেক্সট তৈরি হয়ে কপি হয়ে যায়; যেকোনো SMS অ্যাপে গিয়ে ভাড়াটিয়াকে পাঠিয়ে দিন। খরচ শূন্য, ঝামেলা শূন্য।
চুক্তি শেষ করতে: একজন "শেষ করুন" চাপলে অনুরোধ জমা হয়, অন্য পক্ষ নিশ্চিত করলে চুক্তি "শেষ" — উভয়ের সম্মতি ডকুমেন্টে থাকে। মেয়াদ-ওয়ালা চুক্তি নির্দিষ্ট দিনে নিজেই "মেয়াদোত্তীর্ণ" হয়ে যায়। রিনিউ = **সম্পূর্ণ নতুন চুক্তি** (একই শর্ত প্রিফিল, নতুন পিন) — পুরনোটা অক্ষত থাকে, v1→v2 ট্রেইল দেখা যায়। ভাড়া বাড়ালে/কমালেও এভাবেই নতুন চুক্তি — পুরনো হিসাব কাটাকাটি হয় না।
সক্রিয় ভাড়াটিয়া ৩ জন পর্যন্ত সেবা চির-ফ্রি। ৪র্থ জন যোগ করলে ২ মাস ফ্রি-গ্রেস (কাউন্টডাউন দেখায়), তারপর ১ মাস ওয়ার্নিং, এরপর প্যাকেজ না কিনলে পুরনো ৩টি চুক্তি ছাড়া বাকিগুলো লক — নতুন যোগও বন্ধ। "প্যাকেজ" পেজ থেকে প্যাকেজ বাছুন → টাকা পাঠিয়ে TrxID জমা দিন → অ্যাডমি যাচাই করে সক্রিয় করবেন। ভাড়াটিয়াদের জন্য সবসময় ফ্রি।